শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আর্জেন্টিনা হারলেও দল বদলের পক্ষে নন শাহনাজ খুশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : হারলেও দল বদলে ফেলার পক্ষে নন অভিনেত্রী শাহনাজ খুশি। এক ফেসবুক পোস্টে এমনটাই জানালেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী। কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিয়েছে সৌদি আরব। শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে।

যদিও ম্যাচের শুরুতে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সৌদি। তাদের আক্রমণের সামনে খেই হারিয়ে আর্জেন্টিনা বরণ করল পরাজয়। এর ফলে তাদের টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও থেমে গেল। আর্জেন্টিনার এই পরাজইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আর্জেন্টাইন সমর্থকরা কোনোভাবেই এই পরাজয় মানতে পারছেন না। প্রতিপক্ষের সমর্থকেরা টিপ্পনি কাটতে দেরি করছেন না।

এরপরেও দল্বদল করতে নারাজ অভিনেত্রী জানালেন নিজের প্রতিক্রিয়া। শাহনাজ খুশি ফেসবুকে লেখেন, ‘খেলাতে হার-জিত থাকবেই! এক দল হারে বলেই, অন্য দল জেতে! খারাপ খেললেই দল বদলে ফেলার দলবাজ নই। হারলেও আছি। ’

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit