বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

সিন্দুকছড়ি জোনের উদ্যােগে ডেউটিন,নগদ অর্থ, অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৩২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে৷ দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে৷ 

মঙ্গলবার (২২শে নভেম্বর ২০২২ইং) দুপুরের দিকে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় ০৩টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ০৫টি স্কুল মাদ্রাসার জন্য হোয়াইট বোর্ড, মসজিদের জন্য টিন ও স্কুলের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ এবং ০৮টি পরিবারের মাঝে নগদ অর্থ অনুদান হিসেবে সর্বমোট ১১টি পরিবার এবং ০৫টি প্রতিষ্ঠানের মাঝে সহায়তা প্রদান করা হয়।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল  সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। 

এসময় জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল  সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি  বলেন,  সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধা প্রাপ্ত ব্যক্তিগণ এ সময় তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit