রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সিরিয়ায় স্থল হামলার হুমকি দিলেন এরদোগান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় এবার স্থল হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার সিরিয়ার ভেতর থেকে ছোড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত হওয়ার পর এরদোগান সিরিয়ায় ওই সামরিক অভিযান চালানোর হুমকি দেন। খবর দ্য ডনের।

এর আগে বোরবার তুরস্কের বিমানবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি কুর্দি গেরিলা অবস্থানে হামলা চালায়।
এর একদিন পর সিরিয়ার উত্তর্ঞ্চল থেকে তুরস্কের ভেতরে এই রকেট হামলা চালানো হলো। তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় ৩১ জন নিহত হয়েছেন।

গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তানবুলে আত্মাঘাতী বোমা হামলায় ৬ জন নিহত ও ৮১ জন আহত হন। ওই হামলায় পিকেক নামে কুর্দি গ্যারিলাদের সংগঠন জড়িত বলে তুরস্ক দাবি করে আসছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে, এর মধ্যে একটি রকেট গিয়ে স্কুলে আঘাত হানে। এতে ৬ জন আহত হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সিপারিয়া থেকে ছোড়া এসব রকেট দুটি বাড়ি এবং সীমান্ত পার হওয়া একটি ট্রাকের ওপর আঘাত হানে। এতে স্কুলের জানালা-দরজা ভেঙে চুরমার হয়ে গেছে এবং একটি ট্রাক আগুনে জ্বলছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit