শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

জলপাই গাছের ডাল ভেঙে নিচে পড়ে যুবকের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৩৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে জলপাই পাড়াতে গিয়ে গাছ থেকে পড়ে সিরাজুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সিরাজুল ইসলাম (৪০) চলবলা ইউনিয়নের সুকানদিঘী বাজার এলাকার  মোনছার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে জলপাই পাড়ার জন্য গাছে উঠেন সিরাজুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যান। গুরুতর  আহত অবস্থায় তাকে উদ্বার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, গাছ থেকে পরে যুবকের মৃত্যুর বিষয়টি এক ইউপি সদস্য মাধ্যমে জেনেছি।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit