বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নেচে-গেয়ে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : সারা দেশের মতো রংপুরেও চলছে কাতার বিশ্বকাপ ফুটবল সমর্থকদের উন্মাদনা। সোমবার দুপুরে বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান আর জার্সি গায়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা পথচারীরা হাত নেড়ে তাদের উৎসাহ দেন। এতে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান আফজাল ও  সাধারণ সম্পাদক জহির আলম নয়নসহ ভক্ত-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা বলেছেন, ব্রাজিল পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তারা আর্জেন্টিনার ভক্ত। কারণ তাদের কাছে রয়েছে মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়। তাদের আশা এবার তাদের দল বিশ্বকাপ জিতবে।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জহির আলম নয়ন বলেন, আমরা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা প্রিয় দলের জয় কামনা করে শোভাযাত্রা করেছি। আশা করি এবার কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। মঙ্গলবার নগরীর টাউন হল চত্বরে বড়পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit