বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিগগিরই ঢাকা সফরে আসতে চান ল্যাভরভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ খুব শিগগিরই বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল ল্যাভরভের। শিডিউল জটিলতার কারণে ঢাকা আসতে না পেরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপের সময় একথা বলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিফোনে আলাপকালে দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবার ইচ্ছে প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সাথে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মিয়ানমারের সাথে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন।

অন্যান্য বিষয়ের সাথে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সহযোগিতা নিয়েও দুই মন্ত্রী কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit