রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শত্রুতা, কেটে দেওয়া হলো জেলের জাল

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৬৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শত্রুতার জের ধরে জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে জালে আটকে থাকা মাছ ভেসে যায়। এ সময় একটি অস্থায়ী ঘর পুড়িয়ে দেওয়া হয় ও মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়া হয়। শনিবার গভীর রাতে উপজেলার বরিশল গ্রামের কাদমা বিলে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বরিশল গ্রামীণ বাংলা মৎস্য সমবায় সমিতির সদস্য মো. হানিফ মিয়া ও বিল্লাল হোসেন জানান, তারা কাদমা বিলটি সরকারীভাবে লিজ এনেছেন। লিজ না পাওয়া পক্ষ এ নিয়ে শুরু থেকেই ক্ষুব্ধ। শনিবার রাতে তারা দলবল নিয়ে বিলে হাজির হয়। বিলের পাহারাদার শামীমকে ধরে অন্য কোথাও নিয়ে যায়।

এক পর্যায়ে তার হাতে  মাছ মরার বিষ দিয়ে পুলিশে দেওয়া হয়। কিছুক্ষণ পর তারা বিলের পাড়ের মৎস্য সমিতির ঘরে আগুন লাগিয়ে দেয়। লুটে নেয় মাছ বেচার,পাচ লাখের বেশি টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit