সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

১০ ডিসেম্বর দেশ দখলের দিবা স্বপ্ন দেখছে দূর্নীতিবাজ বিএনপি নেতারা: বাহাউদ্দিন নাছিম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১২৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ১০ ডিসেম্বর দেশ দখলের দিবা স্বপ্ন দেখছে দূর্নীতিবাজ বিএনপি নেতারা বলে মন্ত্রব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন। রবিবার বিকেল নওগাঁ নওযোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি’র বক্তব্যে এই মন্তব্য করেন। আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় জন সমাবেশে ৫০ হাজার থেকে ১ লাখ বড়জোর ২ লাখ মানুষের সমাবেশ করতে পারে বিএনপি। সমাবেশে লোক বেশি দেখানো ও জনভোগান্তির ঘটানোর জন্য তারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়। এই উদ্দেশ্য না থাকলে ঢাকা শহরে বহু মাঠ আছে সেগুলোর যে কোনো একটিতে তারা সমাবেশ করতে পারতো। তাদের দৌড় নয়াপল্টন থেকে গুলশান আর প্রেসক্লাবে বসে বকবক করা।

১০ ডিসেম্বর দেশ দখলের দিবা স্বপ্ন দেখছে দূর্নীতিবাজ বিএনপি নেতারা। বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই উল্লেখ করে, বিএনপির নেতারা ১০ ডিসেম্বর সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছেন। ১০ ডিসেম্বর থেকে নাকি বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করবেন। যিনি এতিমদের টাকা মেরে খেয়ে সাজা ভোগ করছেন। আবার একুশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে কারাদ-প্রাপ্ত তাঁদের নেতা তারেক রহমান নাকি ১০ তারিখের পর বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব নেবেন। প্রকৃতপক্ষে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই। কোনো ভালো মানুষ নেই বলে তাঁরা সাজাপ্রাপ্ত নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে চান।

বাহাউদ্দিন নাসিম বলেন, সংবিধান অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। এবং সেই নির্বাচন কালীন সরকার শেখ হাসিনা সরকার। সেই সরকারের অধীনে আওয়ামীলীগ আগামী নির্বাচনে অংশ নিবে। তাই নির্বাচন বানচাল ও বন্ধর হুমকী না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগনের ম্যান্ডেট আদায় করতে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য বিএনপি’র প্রতি আহবান জানান। নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির অপরাজনীতি আমাদের মোকাবিলা করতে হবে। তাঁরা অপপ্রচার চালিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রদায়িক শক্তির মদদ নিয়ে তারা আবারও ক্ষমতায় যেতে চায়। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে বোঝাতে হবে। বিএনপির অপশাসনের কথা মানুষের স্মরণ করাতে হবে।’

রাজপথে থেকে বিএনপির অপরাজনীতিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ফখরুল প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা নাকি দেশ ছেড়ে পালাব। তাঁর উদ্দেশে বলতে চাই, আমরা বীরের জাতি। আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাঁরা লড়াই করতে জানে, পালাতে জানে না। জনগণের আঘাত আসলে আমরা রাজপথে থেকে মানুষকে রক্ষা করব।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংলান্ড ও জামার্নির মতো রাষ্ট্র আজকে কুপোকাত হয়ে পড়েছে। লন্ডনের সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেলের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তারপরেও বিএনপি-জামায়াত অপশক্তি অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানুষকে সঠিক তথ্য জানাতে হবে।

নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন প্রমুখ। রবিবার দুপুর সাড়ে ১২ টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন (সাচ্চু)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান।

নওজোয়ান মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নওগাঁ সার্কিট হাউসে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল পর্ব শুরু হয়। তবে এ রির্পোট লেখা পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনের কমিটির কোন ফলাফল ঘোষনা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit