বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বিশ্বকাপে ইতিহাস গড়ছে ক্লাব বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এ কথায় ভ্রুঁকুটি হবে সবার। বিশ্বকাপে যেখানে দেশে দেশে খেলা সেখানে ক্লাব ঢুকল কি করে? তাও আবার ইতিহাসও গড়ে ফেলল। মূলত: কাতালান ক্লাবটির বেশি সংখ্যক তারকা এবার যার যার দেশের হয়ে মাঠে নামছেন কাতারে।  সেই মর্মে দারুণ এক গৌরবগাঁথা ইতিহাস লিখতে যাচ্ছে বার্সা।

কাতার বিশ্বকাপে বার্সেলোনা থেকে মোট ১৭জন তারকা ফুটবলার বিভিন্ন দেশের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। 
বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো একটি ক্লাব থেকে এত ফুটবলার একসঙ্গে বিশ্বকাপে সুযোগ পায়নি। অবশ্য এই সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটি তেমন পিছিয়ে নেই।  এবারের বিশ্বকাপে এই দুই ক্লাবের মোট ১৬জন করে ফুটবলার খেলছেন। 

বার্সারও ১৬ জনই ছিল। তবে হোসে গায়ারের ইনজুরিতে ইতিহাস গড়ার সুযোগ পেল বার্সা।  তার পরিবর্তে আলেজান্দ্রো বালদেকে দলে অন্তর্ভূক্ত করেছে স্পেন। আর তাদেই ম্যানসিটি ও বায়ার্নকে ছাড়িয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে বার্সার। 

বার্সার ১৭ তারকা খেলবেন মোট আটটি ফেভারিট দেশের হয়ে। 

এর মধ্যে সর্বোচ্চ ৮জনই স্পেন বিশ্বকাপ দলে।

বার্সার যে ১৭ ফুটবলার বিশ্বকাপে খেলছেন, তারা হলেন- টের অ্যান্ডার স্টেগান (জার্মানি), আরাউজো (উরুগুয়ে), ক্রিস্টেনসেন (ডেনমার্ক), কোউনদে (ফ্রান্স), আলবা (স্পেন), এরিক গার্সিয়া (স্পেন), বালদে (স্পেন), বুস্কেটস (স্পেন), পেদ্রি (স্পেন), গাবি (স্পেন), ডি ইয়ং (নেদারল্যান্ডস), ফেরান তোরেস (স্পেন), আনসু ফাতি (স্পেন), মেমপিস ডিপে (নেদারল্যান্ডস), লেওয়ানডস্কি (পোল্যান্ড), ডেম্বেলে (ফ্রান্স), রাফিনহা (ব্রাজিল)।

এই ১৭ জনের মধ্যে রয়েছেন, ১ জন গোলরক্ষক, ৬ জন ডিফেন্ডার, ৪জন মিডফিল্ডার এবং ৬জন অ্যাটাকিং ফুটবলার- যারা কাতারে গিয়ে বার্সেলোনার আর্মাডা তৈরি করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit