বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আসামের স্পিকার বললেন মনের দিক থেকে আমরা এক

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৭৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আসাম বিধানসভার প্রায় ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের একটি দল শনিবার বাংলাদেশে এসেছেন। সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা এক এক করে প্রবেশ করেন। আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকায় আসছেন তারা। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবেন তারা।আসাম বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের বলেন, ‘আমরা ভৌগলিক ও মনের দিক থেকে আলাদা হইনি। আমরা আলাদা শুধু প্রশাসনিকভাবে। অন্যক্ষেত্রে আমাদের মিল রয়েছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। বিধায়করা রাঙামাটির একটি গ্রামে যাবেন যেখানে অসমিয়া লোক বসবাস করেন। আসাম বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। প্রতিনিধিদলটি খাগড়াছড়িতে যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit