সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ২৫ নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাকে সম্মাননা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শেখ মণি স্মৃতি পরিষদের ২০ তম বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। আজ শনিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবীর। শেখ মণি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী তুষার আহমেদ বাঘার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দীন, শেখ মণি স্মৃতি পরিষদের উপদেষ্টা মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ও শেখ মণি স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit