সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিশ্বকাপ; খেলোয়াড়দের মানসিক সুরক্ষায় যে উদ্যোগ নিল ফিফা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বর্ণবাদী, বৈষম্যমূলক আক্রমণের শিকার হন ফুটবলাররা। তাদের সুরক্ষা দিতে কাতার বিশ্বকাপের আগমুহূর্তে নতুন সেবা চালু করেছে ফিফা। ১৭ নভেম্বর এক বিবৃতিতে ফিফা বলেছে, বৈষম্য প্রতিরোধ ও পেশাদার ফুটবলারদের মানসিক সুরক্ষা নিশ্চিত করতে যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে ফিফা ও ফিফপ্রো। এ সেবাটির নাম সোশ্যাল মিডিয়া প্রোটেকশন সার্ভিস (এসএমপিএস)।

বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী ৩২টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো তাদের খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদের সুরক্ষা দিতে এই উদ্যোগের সহায়তা নিতে পারবেন। তারা ঘৃণাজনক বক্তব্যের বিষয়ে পর্যবেক্ষণ, রিপোর্টিং ও মডারেশন সেবা পাবেন।

 ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, খেলোয়াড়রা যাতে সামর্থ্য অনুযায়ী সেরা ফুটবলটাই খেলতে পারে সে জন্য আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড়দের মনোবল ও মানসিক স্বাস্থ্য নষ্টকারী এসব সোশ্যাল মিডিয়া পোস্টের নেতিবাচক প্রভাব থেকে তাদের সুরক্ষা দিতেই এ সেবা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit