বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাবিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর জ্যাঁ তিরোল এর পাবলিক লেকচার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৬৫ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জ্যাঁ তিরোল ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোফাজ্জাল হায়দার চৌধুরী সভাকক্ষে এক পাবলিক লেকচার প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং অর্থনীতি বিভাগ যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক ডক্টর জ্যাঁ তিরোল তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্বে বাজার অর্থনীতি ব্যপক প্রভাব রেখে চলেছে।

সুনির্দিষ্ট নীতিমালা ও নৈতিকতা না থাকায় বাজার অর্থনীতি সাধারণ মানুষের মন জয় করতে পারছে না। তিনি বলেন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, দার্শনিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ভিন্নমত সৃষ্টি হওয়ায় বিদ্বেষপূর্ণ বাজার অর্থনীতি বিরাজ করছে। এছাড়া, ব্যাক্তিগত লাভের কারণে মানুষের মূল্যবোধের অবক্ষয় এবং বাজারের সঙ্গে সম্পৃক্তদের সামাজিক দায়িত্বহীনতার কারণে বাজার অর্থনীতি নানাভাবে অস্থিতিশীল হয়ে উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই পাবলিক লেকচার প্রদান করায় অধ্যাপক ডক্টর জ্যাঁ তিরোল কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে।

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit