মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

কাতারে মেসি-সুয়ারেজদের জন্য আসছে ১৮০০ কেজি মাংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে অংশ নিতে কাতারে পৌঁছে গেছে শিরোপার দাবিদার লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের দল। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবর, বিলাশবহুল হোটেল রেখে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসে উঠেছেন লিওনেল মেসিরা। তাও কিনা গরুর মাংস খাওয়ার লোভে! 

সবজির সঙ্গে বিফ বার্বিকিউ খুব পছন্দ লাতিন আমেরিকানদের।  আর তা খেতেই ছাত্রাবাসের খোলা আকাশের নিচে বার্বিকিউ রান্নার আয়োজন করা হয়েছে।  সেখানেই রান্না হবে লাতিন আমেরিকার ট্রেডিশনাল সুস্বাদু খাবার ‘আসাদো’। যা আর্জেন্টিনা ও উরুগুয়েতে খুবই জনপ্রিয়। বিভিন্ন কাটিংয়ের মাংস এবং সসেজ দিয়ে তৈরি হয় ‘আসাদো’।

ইএসপিএন জানিয়েছে, সেই আসাদো রান্নার জন্য আর্জেন্টিনা থেকে কাতারে আনা হচ্ছে ২০০০ পাউন্ড (প্রায় ৯০০ কেজি) মাংস। অন্যদিকে উরুগুয়ে দলটির জন্য সে দেশ থেকে আনা হচ্ছে ২০০০ পাউন্ড মাংস।   দুই দল মিলে ৪০০০ পাউন্ড তথা ১৮০০ কেজি মাংস এনেছে কাতারে।  এরই সঙ্গে নিজ নিজ দেশ থেকে রাঁধুনি, রন্ধনপ্রনালীর যাবতীয় অনুসঙ্গও আনা হচ্ছে দোহায়। এক কথায় বিশ্বকাপজুড়ে মধ্যপ্রাচ্যে বসেই ঘরের খাবারের স্বাদ উপভোগ করবেন মেসি-সুয়ারেজরা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit