মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চটজলদি রান্না করুন দই পটল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিনের খাবারে কি আর মাছ মাংস ভালো লাগে? মাঝেমধ্যেই নিরামিষ রান্নাও চাই। কিন্তু সবজি রান্নায় বৈচিত্র্যতা আনবেন কিভাবে? জেনে নিন পটলের অভিনব রেসিপি।

খুবই সহজে এবং দ্রুত রান্না করা যায় দই পটল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত ম্যাচ করে পটলের এই পদটি। চলুন তবে দেখে নেওয়া যাক কী ভাবে বানাবেন।

উপকরণ

৭-৮টা পটল

জিরা গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

মরিচ গুঁড়ো: ১ চা চামচ

পরিমাণমতো হলুদ গুঁড়ো

কাজুবাদাম টুকরো: ২ টেবিল চামচ

টক দই: ২ টেবিল চামচ

কয়েকটা কাঁচা মরিচ

২টো ছোটো এলাচ

২টো দারুচিনি টুকরো

২টো লবঙ্গ

স্বাদ অনুযায়ী লবণ ও চিনি

পরিমাণমতো পানি

তৈরির পদ্ধতি

১) পটলের খোসা ছা়ড়িয়ে ভাল করে ধুয়ে নিন। আড়াআড়িভাবে পটলগুলো একটু চিরে নিন।

২) পটলে লবণ, হলুদ মাখিয়ে ভেজে নিন।

৩) বাটিতে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে পানি নিয়ে মশলার পেস্ট তৈরি করে নিন।

৪) ব্লেন্ডারে কাজুবাদাম, কাঁচা মরিচ আর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর পেস্ট তৈরি করে নিন। এই পেস্টে টক দই দিয়ে আরও একবার পেস্ট করে নিন।

৫) কড়াইতে সরিষার তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিন।

৬) এর পর মশলার পেস্টটা দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ কষিয়ে নিন।

৭) এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিন।

৮) মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিন ভাজা পটলগুলো। আরও কিছুক্ষণ কষিয়ে নিন। স্বাদমতো লবণ দেবেন।

৯) পটল সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে হালকা গরম পানি দিয়ে ঢাকা দিন।

১০) কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিন দই-কাজুবাদামের পেস্ট। এতে চিনিও দেবেন। আঁচ একেবারে কম করে রাখবেন।

১১) মিনিট দুই-তিনেক আবার ঢাকা দিয়ে রান্না করে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে দই পটল!

১২) গরম গরম ভাত বা রুটি-পরোটার সঙ্গে পরিবেশন করুন পটলের এই দুর্দান্ত পদ।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit