বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

দুর্গাপুরে সোলার লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন থেকে কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল বাজার পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন রাস্তা গুলো আলোকিত করার লক্ষে ১শত টি সোলার লাইট স্থাপন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায়, বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশান এজেন্সি (জাইকা)‘র অর্থায়নে ১২ কিলোমিটার রাস্তায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে ১শত টি সোলার লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, জাইকা প্রতিনিধি পবিত্র চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা সিএ মো. আহসান উল্লাহ আরিফ প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বলেন, রাতের বেলায় অন্ধকারের কারণে সড়কের অনেক স্থানে পথচারিদের নানা ধরনের সমস্যায় পড়তে হতো। কিন্তু এখন সড়কের পাশে সোলার স্ট্রিট লাইট স্থাপন করায় পুরো সড়ক জুড়ে আলোকিত হয়ে যাবে। যে কারণে সড়কের অনেক দূরবর্তি এলাকা পর্যন্ত দেখা যাবে। এগুলো সরকারি সম্পদ এর রক্ষনাবেক্ষনের জন্য এলাকার সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit