শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

লালপুরে প্রধান শিক্ষিকাকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন 

মাজহারুল ইসলাম, লালপুর, নাটোর প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৭১ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের  আপত্তিকর অবস্থায় মেলামেশার প্রতিবাদ করায় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫), তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গকে (২০) মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার। মঙ্গলবার (১৫ নভেম্বর)  দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা উক্ত ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ গত (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায়  শিক্ষার্থীদের আপত্তিকর মেলামেশার প্রতিবাদ করলে ওই শিক্ষক ও তার ছেলেকে মারধোর করে সন্ত্রাসিরা।

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit