বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সত্যিই কি বিশ্বকাপের সময় কাতারে জঙ্গিহানার ছক কষছে আইএস?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : মানবাধিকার লঙ্ঘন নিয়ে অভিযোগের মধ্যেই এবার কাতার বিশ্বকাপে নতুন এক সঙ্কট দেখা দিল। 

স্প্যানিশ সংবাদপত্রের খবর অনুযায়ী, ইসলামিক স্টেট (আইএস)-এর সমর্থকেরা বিশ্বকাপ চলার সময় কাতারে জঙ্গিহানার ছক কষছে।

স্প্যানিশ সংবাদপত্রের খবর অনুযায়ী, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে সন্ত্রাসী হানার এই ডাক দিয়েছে। বিশ্বকাপ চলার সময় জঙ্গিহানার কথা বলেছে তারা। বিশ্বকাপের সময় এই গোষ্ঠীর লক্ষ্য হল সেসব দেশ, যারা বিশ্বমঞ্চে আইএস-এর বিরোধিতা করে এসেছে, যেমন: বেলজিয়াম, কানাডা, ফ্রান্স। শুধু সেসব দেশের ফুটবলারদের উপরে আক্রমণের কথাই বলা হয়নি। ওই সব দেশ থেকে যেসব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের উপরেও হামলার ডাক দেওয়া হয়েছে।

সংবাদপত্রের খবর অনুযায়ী, টেলিগ্রাম মারফত যেসব বার্তা আদানপ্রদান হয়েছে, তা এ রকম— ‘‘পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।”

জানা গেছে, আইএস-এর সমর্থকরা হিংসাত্মক ঘটনা এবং শারীরিক নিগ্রহের উপরেই নজর দিয়েছে। তারা মনে করছে, সারা বিশ্বের এত মানুষকে একসঙ্গে আর পাওয়া কঠিন হবে। তাই যা করার, এখানেই করতে হবে।

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দু’টো ‘ইনফোগ্রাফিক্স’ও ছড়িয়ে পড়েছে। তার একটায় রয়েছে সেসব দেশের নাম, যারা জোটবদ্ধভাবে আইএস-কে হারানোর ডাক দিয়েছে। আর দ্বিতীয়টায় রয়েছে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সব ক’টি দলের নাম।

তবে স্প্যানিশ গণমাধ্যমের এই খবর কতটা নির্ভরযোগ্য তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। তাছাড়া প্রভাবশালী পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতেও এ নিয়ে কোনও সংবাদ প্রকাশ করা হয়নি। তাছাড়া কাতার কর্তৃপক্ষও এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি বা সতর্কতা জারি করেনি। সূত্র: মার্কাডেইলি এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit