শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দৌলতপুরে বাউল-সাধুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাধুসঙ্গ অনুষ্ঠানে বাউল-সাধুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সম্মিলিত সামাজিক আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সরকার আমিরুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন সাধু দরবেশ নহির ফকির, হামলায় আহত সাধু ফজল ফকির, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. শহিদুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার উপদেষ্টা হাফিজ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক শাহীন সরকার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম, নির্বাহী সদস্য এ্যাড. ঝুমু, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বাউল সাধুদের ওপর হামলাকারী দূবৃর্ত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান নেতৃবৃন্দ। মানববন্ধন ও সমাবেশে বাউল, সাধু, লালন ভক্ত, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাত সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামে লালন ভক্ত পলান মন্ডলের বাড়ির একটি ঘরে ঘরোয়া পরিসরে আয়োজিত সাধুসঙ্গ অনুষ্ঠানে এলাকার ২৫-৩০ জনের একদল সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা চালিয়ে বাউল-সাধুদের বেধড়ক মারপিট করে আহত করে। এতে প্রবীণ সাধু ফজল ফকির সহ অন্তত ৮জন বাউল ও সাধু আহত হন।এ ঘটনায় মামলা হলেও আজও কেউ গ্রেফতার হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit