বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ইয়েমেনগামী জাহাজ থেকে ৭০ টন মিসাইল ফুয়েল জব্দের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে ইয়েমেনগামী একটি জাহাজ থেকে ৭০ টন মিসাইল ফুয়েলের উপাদান জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর দাবি, জাহাজে থাকা সারের বস্তায় তারা এই মিসাইল ফুয়েল পান। ইয়েমেনের হুতি ও সৌদি আরব জোটের মধ্যে গত এক বছরের বেশি সময় যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির সময়ে প্রথম বারের মতো এই ধরনের উপাদান জব্দ করল মার্কিন বাহিনী।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতেআল আরাবিয়ার খবরে বলা হয়েছে, গত ৮ নভেম্বর ভূমধ্যসাগরে টহলরত দুটি মার্কিন জাহাজ কাঠের তৈরি একটি যান থামায়। স্থানীয়ভাবে এটি ‘ঢো’ নামে পরিচিত। সপ্তাহব্যাপী অনুসন্ধানে নাবিকরা নৌকায় রাখা বস্তায় ‘অ্যামোনিয়াম পারক্লরেট’ জব্দ করে। প্রাথমিকভাবে তাদের কাছে এগুলো ইউরিয়া মনে হয়েছিল। এই অ্যামোনিয়াম মধ্য রেঞ্জের ব্যালেস্টিক মিসাইলে ব্যবহৃত হয়। তাৎক্ষণিকভাবে ইরান কিংবা হুতি বিদ্রোহীরা এটা নিয়ে মন্তব্য করেনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit