বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাজিরায় দুর্বৃত্তের আগুনে কৃষকের ফসল পুড়ে ছাই

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : জাজিরার কুন্ডেরচরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে আমন ধান ক্ষেত ও বাণিজ্যিক খেড় (কাশ ফুলের গাছ)। ফসল ও খেড় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ঘটনা পরবর্তী উপজেলা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাতিরচরে ৫০ বিঘা আমন ধান ক্ষেত ও ৪০০ বিঘা জমির বাণিজ্যিক খেড়ের স্তুপ সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তের আগুনে পুড়ে যায়। এখনো ক্ষতির পরিমান নির্নয় করতে পারেনি তারা।

কৃষক মোস্তফা খান বলেন, তিনি জমির মূল মালিকদের কাছ থেকে লিজ নিয়ে চাষাবাদ করতেন। ধান ঘরে তোলার সময় হয়েছিল। কাশ ফুলের গাছও পান বোরজের ছাউনি হিসেবে পান চাষিদের কাছে বিক্রি করতেন। কে বা কারা তার ধান ক্ষেতে ও খেড়ের স্তুপে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তার প্রায় ১০ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে। এবার পরিবার নিয়ে পথে বসতে হবে তার।কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বেপারি বলেন, এটি ন্যক্কারজনক কাজ যা মেনে নেওয়া যায় না। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে সুপারিশ করব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল হোসাইন বলেন, আগুনে কৃষকের ধান ও খেড়ের স্তুপ পুড়ে গেছে। পুড়ে যাওয়া জমিতে যদি সে নতুন করে চাষাবাদ করতে চায় তাহলে আমাদের পক্ষ থেকে সহায়তা দিব। যদি কোন প্রকল্পের আওতায় এনে তাকে সহযোগিতা করতে পারি তাও করব।জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব। অপরাধিকে চিহ্নিত করতে পারলে আইনের আওতায় আনা হবে।জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থ কৃষককে প্রাথমিক ভাবে সহায়তা দেওয়া হয়েছে। প্রশাসনের সকল বিভাগের সহযোগিতায় অপরাধিকে খুঁজে বের করা হবে।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit