বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

‘কর্মফল ভোগ করছ ভাই’, শোয়েবকে বললেন ভারতীয় পেসার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৬১ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা চলছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শোচনীয় হারের সুযোগ নিয়েছেন শোয়েব আখতার, রমিজ রাজাদের মতো পাকিস্তানের সাবেকরা।

ইংল্যান্ডের একটি উইকেটও তুলতে না পারায় ভারতীয় বোলারদের উদ্দেশ্যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার বলেছিলেন— ‘একটাও আউট করতে পারলি না ভাই?’

পাকিস্তানের সাবেক স্পিডস্টারের এমন মন্তব্যে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির।

রোববার ফাইনালে সেই ইংল্যান্ডের কাছেই হেরে পাকিস্তানের শিরোপা হাতছাড়া করল। 

এবার সুযোগ পেয়ে পাল্টা জবাব দিলেন মোহাম্মদ শামি।  

বেন স্টোকসের জয়সূচক শটের পর টুইটারে শোয়েব আখতার একটি ইমোজি টুইট করেন। হৃদয়ভঙ্গের ইমোজি পোস্ট করেন তিনি। 
তাতেই শামি লিখে দিয়েছেন— ‘দুঃখিত ভাই। এটিকে কর্মা বলে (অর্থাৎ কর্মফল ভোগ করতে হচ্ছে আখতারকে)।’

শামির সেই টুইটে মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘শামি, আপনি কাঁপিয়ে দিয়েছেন।’ একজন আবার তেলেগু সিনেমা ‘কেজিএফ’-র ‘রকি ভাইয়ের’ ছবি পোস্ট করে লেখেন— ‘শামি ভাই পুরো ফর্মে আছেন।’ 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit