বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বিমানের সিটের নিচে মিলল ৫৬ টি স্বর্ণের বার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলো বিজনেস ক্লাসের একটি সিটের নিচে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ন পরিচালক (চট্টগ্রাম) সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকা ও চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সকাল ৮ টা ২২ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি বিজি-১৪৮  ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবরতণ করলে যৌথ দল অভিযান কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির  বিজনেস ক্লাসের ০৪৭ সিটের নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। তবে ওই সিটে কোনো যাত্রী ছিল না।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাইফুর রহমান আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে ছয় কেজি। বারগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, বিজনেস ক্লাসের ওই  সিটে কোনো যাত্রী না থাকায় দ্য কাস্টমস এক্ট ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, মালিকবিহীন হলেও কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেংগা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit