রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পলাশপুর জোনের উদ্যােগে সন্ত্রাস মাদক চোরাচালান নিরোধ বিষয়ক মতবিনিময় 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি  জেলার মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন সদর দপ্তরে সন্ত্রাস মাদক নাশকতা চোরাচালান নিরোধ আইন-শৃঙ্খলা  নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর  ২০২২ইং) সকাল ১১ টার দিকে ব্যাটালিয়ন সদর প্রশিক্ষণ মাঠে  খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের  উদ্যােগে সন্ত্রাস মাদক নাশকতা  চোরাচালান নিরোধ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ, পিএসসি  ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা বনবিভাগের   রেঞ্জকর্মকর্তা জিএম আলমগীর হোসেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি  কর্মকর্তা (ভারপ্রাপ্ত)রহিমা বেগম,মাটিরাঙ্গা উপজেলা কাঠব্যবসায়ী সমিতির সভাপতি মো: মনির হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো:রহমত উল্লাহ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আব্দুল গনি,গোমতি ইউপি চেয়ারম্যান মো:তোফাজ্জল হোসেন, ,বড়নাল ইউপি চেয়ারম্যান মো:ইলিয়াছ, সাবেক আমতলী ইউপি চেয়ারম্যান মো:ইয়াছিন মোল্লা,   উপ-সহকারি কৃষি অফিসার মো:  জয়নাল আবেদীন,  মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া, খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের সহকারি পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন,সহ জেসিও পদস্থ বিজিবি কর্মকর্তা বর্ডারগার্ড সদস্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি,র বক্তব্যে, খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ, পিএসসি বলেন,  সবাই যার যার জায়গায় থেকে আন্তরিকতার সহিত কাজ করলে সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে মাদক একটি সমাজিক ব্যাধি উল্লেখ করে বলেন প্রশাসনের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভবনা স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে সীমান্ত এলাকার মাদক সন্ত্রাস,নাশকতা, চোরাচান নিরোধ করা সম্ভব হবে বলে জানিয়ে তিনি আরো বলেন, বিজিবি পাহাড়ে আইন-শৃঙ্খলার পাশাপাশি  পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য কাজ করে যাচ্ছে। মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।যুব সমাজকে  নেশা থেকে দূরে রাখতে পারলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit