শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

ফারদিন হত্যায় মাদকের সম্পৃক্ততা পাওয়া যায়নি: ডিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের সঙ্গে মাদকের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারপরও আমরা ঘটনার তদন্ত করছি। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শনিবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

হারুন অর রশিদ বলেন, আমরা এ ঘটনার পারিপার্শ্বিক নানা বিষয় নিয়ে তদন্ত করছি। হেফাজতে ফারদিনের বান্ধবী বুশরাও আছে। তার কাছ থেকে আমরা তথ্য আদায়ের চেষ্টা করছি। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর আমরা এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবো। তবে এখনো পর্যন্ত আমরা মাদকের জন্যই যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে কোনো ধারনা পাইনি।

রিমান্ডে থাকা ফারদিনের বান্ধবী বুশরার কাছ থেকে হত্যার মোটিভ সম্পর্কে কোন কারণ জানতে পেরেছেন কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। রিমান্ডে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। যেগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে। তার রিমান্ড শেষ হলে সব কিছু বলতে পারবো।

জানা গেছে, এ ঘটনার পেছনে পারিবারিক, প্রেমঘটিত, রাজনৈতিক বিদ্বেষ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে স্পেনের মাদ্রিদে যাওয়া নিয়ে কারো সঙ্গে কোন বিরোধ ছিল কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়েও কাজ করছে গোয়েন্দারা।

উল্লেখ্য গত শুক্রবার (৭ নভেম্বর) শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ খবরে তার পরিবার ঘটনাস্থলে গিয়ে ফারদিনকে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার শরীরে জখমের চিহ্ন ছিলো। পরে এ ঘটনার তিনদিন পর নিহতের বাবা রানা বাদি হয়ে রামপুরা থানায় নিহতের বান্ধবী বুশরাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit