মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

‘ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হবে। সম্মেলনে জাতির সামনে দেশের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগ কী ভূমিকা রাখবে তা তুলে ধরা হবে’।

শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।

তিনি বলেন, গঠনতন্ত্র সুষ্ঠু ও সুন্দর করতে আজকের এই সভা করা হয়েছে। জেলা পর্যায়ের নেতাকর্মীদের গঠনতন্ত্রও ঘোষণা করা হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন বসবে আগামী ২৪ ডিসেম্বর। প্রতিবার আওয়ামী লীগের সম্মেলন দুদিনব্যাপী হলেও এবার একদিনেই সম্মেলন করা হবে। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। 

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit