বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় চার নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় বৃহস্পতিবার( ১০ নভেম্বর) এ হামলার ঘটনা নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।গুয়ানাজুয়াতোতে গত কয়েক মাসের মধ্যে এটি তৃতীয় বড় হামলার ঘটনা।গুয়ানাজুয়াতো, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উত্পাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়শই হামলার ঘটনা ঘটছে সেখানে।

জানা গেছে, বুধবার রাতে এপাসিও এল আলতো শহরের একটি বারে হামলা চালানো হয়। এসময় বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি বারে হামলায় বেশ কয়েকজন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরও ১০ জন।

গুয়ানাজুয়াতোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেদো বলেন, এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে । 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit