বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সাপের ছোবলে শিশুর মৃত্যু, বাবার বিরুদ্ধে হত্যা মামলা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাপে কামড়েছিল ১১ বছরের শিশুকে। কিন্তু তা জেনেও বিষয়টিতে তেমন গুরুত্ব দেননি তার বাবা। ফলে সঠিক সময়ে চিকিৎসা না করানোয় মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ বছরের কিশোর। সেই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হল কিশোরের বাবার বিরুদ্ধে।

ঘটনাটি ২০২১ সালের নভেম্বর মাসের। জানা গেছে, ওই সময় অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে এক বন্ধুর বাড়িতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন কেরোড ফ্রাহম নামের এক ব্যক্তি। সেখানে তার ছেলে ট্রিস্টিয়ান জানায় যে, তাকে সাপ কামড়েছে। কিন্তু তা জানানোর পরও ফ্রাহম গুরুত্ব দেননি।

যেদিন ওই কিশোরকে সাপ কামড়ায়, সে রাতে বাবার সঙ্গেই ঘুমাচ্ছিল সে। বারবার সে বাবাকে জানায় যে, তাকে সাপ কামড়েছে এবং সে অসুস্থ বোধ করছে। কিন্তু ছেলের এই কথায় কর্ণপাত করেননি ওই ব্যক্তি। পরের দিন সকালে ওই কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সাপের কামড়ের কথা জানানোর পরও কেন গুরুত্ব দিলেন না ওই ব্যক্তি, এ নিয়ে প্রশ্ন ওঠে। গত ১২ মাস ধরে তদন্ত চালানোর পর গত মঙ্গলবার ছেলের মৃত্যুর জন্য ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, ডেইলি স্টার ইউকে, মিরর অনলাইন,মেট্রো ইউকে, নিউইয়র্ক পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit