শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দুই বছরেও স্বামীর সংসারে উঠতে না পেরে সাংবাদিকদের দ্বারস্থ হলেন শিল্পী

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিয়ের দুই বছরেও স্বামীর সংসারে যেতে না পেরে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিল্পী আক্তার (২৯) নামে ওই গৃহবধূ স্বামীর অধিকার ফিরে পেতে সহযোগিতার অনুরোধ করেন।শিল্পী আক্তার ঢাকার কলাবাগানের বাসিন্দা মো. মোস্তফা রহমানের মেয়ে। ২০২০ সালের আগস্টে নবীনগর পৌর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছেন। 

লিখিত বক্তব্যে শিল্পি আক্তার অভিযোগ করেন, বিয়ের কিছুদিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুড়বাড়ি নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখনো তাকে বাবার বাড়িতে থাকতে হচ্ছে। এমনকি ভরণপোষণ দেওয়াও স্বামী বন্ধ করে দিয়েছেন। চালানো হয়েছে শারিরিক ও মানসিক নির্যাতন। স্বামী আগে আরো তিনটি বিয়ে করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ব্যক্তিবর্গের দারস্থ হয়েও কোনো প্রতিকার পাইনি। স্বামী ও তার পরিবারের লোকজন প্রভাবশালী হওয়া স্থানীয়রা ভয়ে সহযোগিতাও করতে পারছেন না। এরই মধ্যে এসব বিষয়ে নিয়ে আদালতে মামলা চলমান ও থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।’ এ বিষয়ে আবদুল সাত্তার সাংবাদিকদেরকে জানান, বিষয়টি নিয়ে আগামী রবিবার স্থানীয়ভাবে সালিশ হবে। সেখানে সিদ্ধান্ত হবে কি করা হবে। তবে নির্যাতনের বিষয়টি তিনি অস্বীকার করে জানান, বুধবার দিনও স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০.১১.২০২২/সন্ধ্যা ৬.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit