শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

রাণীশংকৈলে ডিজিটাল উদ্ভাবনী মেলা বিষয়ে প্রেস ব্রিফিং।

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২০৬ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৯ নভেম্বর হলরুমে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এইসাথে উপজেলা সহকারি প্রোগ্রামার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ইউএনও তার স্বাগত বক্তব্যে সরকারের ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় আগামি ১০ নভেম্বর রাণীশংকৈল উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। মেলাকে সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit