শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

বিএনপি জানমালের ক্ষতি করলে প্রশাসন প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বিএনপি ঢাকায় ২০ লক্ষ লোক নিয়ে গিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, আমাদের অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমাল ও রাস্তাঘাট বন্ধ করে তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার আয়োজনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শুনেছি তারা (বিএনপি) নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গণতন্ত্রের কথা। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো বন্দুকের নল বা পেশিশক্তির প্রদর্শন করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে। চর কুকরি মুকরি থেকে তেঁতুলিয়া যেখানেই যাবেন, সেখানেই একই কথা, একই ধ্বনি ‘শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা’। তার বিকল্প আর কেউ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধুর রক্ত যাদের শরীরে বইবে তারাই ঘুরে দাঁড়াবে। ইতিহাসের এমন জঘন্য হত্যাকাণ্ড আর একটিও নেই। যেখানে শেখ রাসেলের মতো শিশুকেও হত্যা করা হয়েছিল। তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ অনেক আগে উন্নত দেশে পরিণত হতো। এ সময় তিনি আগাম নির্বাচনকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ আবারও ভোটের জন্য তৈরি হচ্ছে। আবারও এ দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে আমাদের উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে। এটা সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে।

বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া, আছমত আলী খান ফাউন্ডেশন ও শেলটেক গ্রুপের আয়োজনে আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এমপি)। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও অন্যান্যরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit