শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক প্রশ্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: দীপু মনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্নে (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) সাম্প্রদায়িক উসকানি দিয়ে প্রশ্ন প্রণয়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন জাতীয় জাদুঘরে ‘একাত্তরে গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় দীপু মনি এসব কথা বলেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। আমরা সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটি গঠন করেছি। কারা এই প্রশ্ন সেট করেছেন, কারা প্রশ্ন মডারেট করেছেন, সেগুলো চিহ্নিত করা হয়েছে। আমাদের তদন্ত চলছে।’

এ সময় সাংবাদিকরা জানতে চান কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে? জবাবে দীপু মনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেব, এটা নির্ভর করবে প্রতিবেদনে কী আসে, তার ওপর। কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit