বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

যেভাবে চেয়েছি সেভাবেই ঋণ দিচ্ছে আইএমএফ : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ যেভাবে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সেভাবেই ঋণ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার দুপুর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, আমরা যেভাবে চেয়েছিলাম আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ।

মন্ত্রী আরো বলেন, ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এদিকে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আমাদের প্রয়োজনে আমরা ঋণ নেব, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্ত মেনে নয়। টাকার জন্য খুব হার্ড প্রি-কন্ডিশন মেনে নেওয়া সহজ নয়। আলাপ-আলোচনা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit