মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী নারী গভর্নর মউরা হিলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল মউরা হিলি গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি রাজ্যটির প্রথম নারী এবং দেশের প্রথম সমকামী নারী গভর্নর। হিলি রিপাবলিকান প্রার্থী জিওফ দিয়েলকে পরাজিত করেছেন। নির্বাচনে জিওফকে সমর্থন দিয়েছিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৫ থেকে ম্যাসাচুসেটসের গভর্নরের পদে আছেন চার্লি বেকার। তিনি এবার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জয়ী হওয়ায় চার্লি বেকারের স্থলাভিষিক্ত হবেন হিলি।

গতকাল ৮ নভেম্বর যুক্তরাজ্যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের ১০০টি আসনে মধ্যে ৩৫টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও নির্বাচন হচ্ছে।

সূত্র : গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit