আন্তর্জাতিক ডেস্ক : লুহানস্কে যুদ্ধে চেচেন সেনাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ইউক্রেন যে প্রচার চালাচ্ছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রুশপন্থি নেতা রমজান কাদিরভ।
মঙ্গলবার মধ্যরাতে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি ইউক্রেনের দাবি নাকচ করে দেন। খবর সিএনএনের।
এর আগে ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছিলেন, তাদের ইউনিট ধ্বংস হওয়ার সময় অন্তত ৩০ চেচেন যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছিলেন।
কাদিরভ বলেন, শত্রুদের প্রোপাগান্ডা চ্যানেলগুলো মিথ্যা গল্প তৈরি করছে। এখন তারা লিসিচানস্কের কাছে শতাধিক চেচেন যোদ্ধা নিহত হওয়ার কথা লিখছে। এটি সত্য নয়।
তিনি বলেন, আমাকে সরাসরি রেকর্ড সেট করতে দিন। উপরোক্ত জেলায় আমাদের একজন যোদ্ধাও নিহত হয়নি।
তিনি দাবি করেছেন, চেচেন স্কোয়াডগুলো ইউক্রেনে খুব ভালো যুদ্ধ করছে। তার সেনারা ইউক্রেনীয় বাহিনীর জন্য আরও বিস্ময় তৈরি করছে। এগুলো শুধু মুখের কথা নয়, করে দেখাচ্ছে।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩