বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির প্লেমেকার জিওভানি লো সেলসো। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে ভিয়ারিয়ালে খেলা এই তারকাকে।

‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আর্জেন্টিনার রোজারিও থেকে ওঠে আসা লো সেলসোর ইনজুরি বেশ গুরুতর। ফলে অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় নেই। যদিও শুরুতে বিশ্বকাপ খেলার আশায় অস্ত্রোপচার এড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা বিফলে গেছে।  

লো সেলসোর জন্য এবারের ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে সন্দেহ নেই। স্কালোনির জন্যও এই মিডফিল্ডারকে না পাওয়া বড় ধরনের দুঃসংবাদ। কারণে বিশ্বকাপের আগে বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তার। এমনকি ওই সময়ে দলের মূল তারকা লিওনেল মেসিকে সবচেয়ে বেশি পাসও দিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit