মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ভুয়া, জানাল সৌদি কর্তৃপক্ষ মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

ব্রাজিলের হয়ে যে রেকর্ড গড়ার পথে আলভেস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। বিশ্বকাপকে সামনে রেখে সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। ব্রাজিলের বিশ্বকাপ দলে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছেন দানি আলভেস। গত মাসেই তার বয়স ৩৯ ছাড়িয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ দলে ফেরানো হয়েছে রাইট-ব্যাক আলভেসকে।

অতীতে বার্সেলোনা, জুভেন্তাস ও পিএসজির মতো শক্তিশালী ক্লাবের প্রতিনিধিত্ব করা আলভেস বর্তমানে আছেন মেক্সিকোতে। সেখানকার শীর্ষ ফুটবল স্তর লিগা এমএক্সের দল ইউএনএএমের হয়ে খেলছেন। 

আলভেস তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে যাচ্ছেন। এর আগে ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও খেলেছেন তিনি। চোটের কারণে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেননি। এবার সেরকম বিপদ না ঘটলে কাতারের বিমান ধরবেন তিনি। 

বিশ্বকাপে ব্রাজিলের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড দেলমা সান্তোসের দখলে। তিনি ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ৩৭ বছর বয়সে অংশ নিয়েছিলেন। তার সেই ৫৬ বছর পর কীর্তি ভেঙে দিতে যাচ্ছেন আলভেস। 

আলভেসকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি করায় কোচ তিতেকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই তিতে বলেছেন, আমি এখানে টুইটার ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে আসিনি। আমি জানিও না তাদের মধ্যে কত শতাংশ ব্রাজিলিয়ান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit