মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সব পরিবর্তনেই কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়: রাজউক চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেছেন, পরিবর্তন বা রূপান্তর মানেই চ্যালেঞ্জ। সব পরিবর্তনেই লাভবান হওয়ার পাশাপাশি কিছু সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়। 

রাজধানীর গুলিস্তানে রাজউক কার্যালয়ে নতুন ড্যাপের কার্যকারিতা নিয়ে সোমবার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, গত ২৩ আগস্টের মধ্যে যারা ভবনের নকশার আবেদন করেছেন, তাদের আগের ড্যাপের নিয়ম অনুসারে অনুমোদন দেওয়া হবে।  তবে ওই সময়ের মধ্যে আবাসন ব্যবসায়ীরা জমির মালিকদের সঙ্গে যেসব চুক্তি করেছে, সেগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে বেসরকারি আবাসন ব্যবস্থাপনা তদারকি ও অভিযুক্ত ভবন ভাঙার অভিযান পরিচালনা পর্যবেক্ষণের জন্য এফবিসিসিআইয়ের নেতৃত্বে আবাসন ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি করার প্রস্তাব দেন রাজউক চেয়ারম্যান। এসময় তার এ বক্তব্যকে করতালির স্বাগত জানান উপস্থিতি ব্যবসায়ী নেতারা।

বৈঠকে রাজউকের নগর–পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম আলোচনার মাধ্যমে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের ইঙ্গিত দেন।  0

তিনি বলেন, নগরবাসী ও আবাসনশিল্পের কল্যাণে আলোচনার মাধ্যমে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন হতে পারে। 

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, আবাসন খাতবিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়াসহ আবাসন খাতের ব্যবসায়ীরা। 

এর আগে বৈঠকে দক্ষ সদস্যদের সমন্বয়ে রাজউকের বোর্ড পুনর্গঠন, ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো, বহুতল ভবন নির্মাণের অনুমতি দেওয়াসহ বেশ কিছু প্রস্তাব দেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী।

তিনি বলেন, নতুন ড্যাপে নাগরিক সুবিধা সম্পন্ন শহর গড়তে বিভিন্ন পরিকল্পনার উল্লেখ থাকায় রাজউকের প্রতি ধন্যবাদ জানান।

এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি আরও বলেন, ড্যাপ একটি বিশদ পরিকল্পনা। এর প্রণয়ন যেমন দুরূহ, বাস্তবায়নও বেশ কঠিন। তবে টেকসই ও বাসযোগ্য রাজধানী নিশ্চিতে মাস্টারপ্ল্যান, ড্যাপ বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন কারিগরি সদস্যের সমন্বয়ে রাজউকের বোর্ড পুনর্গঠন, ড্যাপে এলাকাভিত্তিক তথ্য-উপাত্ত থাকা, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর-ফার) বাড়ানো, জমির পরিমাণ সীমিত থাকায় বহুতল ভবন নির্মাণ, ডেভেলপারসহ সংশ্লিষ্টদের নকশা পাওয়ার সময় নির্দিষ্টকরণ, রিয়েল এস্টেট সংক্রান্ত আইন/বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে রিহ্যাবকে সম্পৃক্ত করা দরকার। 

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/দুপুর ২.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit