মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

মাঝরাতে রাস্তায় ফেলে তরুণীকে পেটাচ্ছে ৩ নারী, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাঝরাতে এক তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে তিনজন তরুণী। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর এলাকার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  
 
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না আসলেও তরুণীদের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায়  সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় পুলিশ সূত্রে গণমাধ্যমটির খবরে বলা হয়, মারধরের ঘটনাটি দিন কয়েক আগে ঘটলেও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করা হয়েছে দুদিন আগে। 

স্থানীয়দের অভিযোগ, দুই মাস আগে ইন্দোরের জেলা প্রশাসন বিআরটিএস করিডোরের বাজার ঘণ্টা খোলা রাখার অনুমতি দিয়েছিল। তারপর বাজার খোলা থাকলেও সেখানে পর্যাপ্ত পুলিশি পাহারা নেই। সে কারণে এ ঘটনা ঘটেছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজন নারী মিলে একটি তরুণীকে লাথি ও ঘুসি মারছে। একজন আবার বেল্ট দিয়েও পেটাচ্ছে। আর আক্রান্ত মেয়েটি রাস্তায় পড়ে আছে। প্রায় অচেতন হওয়ার মতো অবস্থায় রয়েছে মেয়েটি। তার মোবাইলও ভেঙে ফেলে অভিযুক্তরা। আর এ ঘটনার কোনো প্রতিবাদ না করে উল্টো ঘটনার ভিডিও করেন আশপাশের লোকজন।   

এ ভিডিও পোস্ট করে নারীদের এমন কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। 
 

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/দুপুর ১২.২৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit