শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৬৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া শিমুলতলায় এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে ধাক্কায় রুবেল মিয়া (২২) এক যুবককের মৃত্যু হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) রাত ৮টায় উপজেলার পারুলিয়া রেল স্টশনের পাশেই এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবুল কাশেমর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট গামী একটি লোকাল ট্রেন পারুলিয়া রেল স্টেশন থেকে ছেড়ে লালমনিরহাটের উদ্দেশ্যে যাইতেছিল। এ সময় পারুলিয়ার শিমুলতলা এলাকায় রুবেল মিয়া রেল লাইন পারা পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে দীর্ঘ দিন থেকে মানসিক রোগে ভুগ ছিলেন। 

নিহতের বাবা আবুল কাশেম বলেন, পারুলিয়া বাজার থেকে বাড়ি ফিরার সময় ট্রেনের ধাক্কায় তার ছেলে মারা যায়। সে একজন মানসিক রোগী ছিল। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদের উদ্ধারের জন্য ঘটনা স্থলে লোকপাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit