শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ইমরান খানের হামলার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মামলা নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অন্যথায় আদালত স্বপ্রণোদিত হয়ে নোটিশ দিবে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনার মামলা ইস্যুতে দেশটির সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি আতা বিন্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি হয়।

ইমরান খানের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মামলার জন্য একাধিকবার আবেদন করা হলেও, তা প্রত্যাখ্যান করেছে স্থানীয় পুলিশ।

আদালতের দারস্থ হওয়ার পাশাপাশি রাজপথেও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে তেহরিক-ই-ইনসাফ। আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার আবারও লং মার্চ শুরুর কথা থাকলেও, তা একদিন পিছিয়েছে দলটি। দলীয় সূত্রের বরাত দিয়ে পাক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খানের পূর্ণ সুস্থতার জন্যই অপেক্ষা করছে তারা।

কিউএনবি/বিপুল/০৭.১১.২০২২/রাত ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit