বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে হোসাইন হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ।

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২১০ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঞ্চল্যকর শিক্ষক হোসাইন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বাদিসহ এলাকাবাসি থানা ও উপজেলা পরিষদ গেটের সামনে সোমবার ৭ নভেম্বর দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে।  সমাবেশে বক্তব্য দেন-  ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম , মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,যুবলীগ নেতা রমজান আলী ও নিহতের বাবা নুরুল হক ও মা হোসনা খাতুন প্রমুখ।

বক্তারা হোসাইন হত্যার ১২ দিনেও কোনো আসামিকে গ্রেফতার না করা এবং ইতোমধ্যে সন্দেহজনক ৭ জনকে থানায় ধরে এনে  ছেড়ে দেওয়া· হয়েছে কেন ছেড়ে দিয়েছে এ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা । তারা আসামিদের আগামি ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশকে আলটিমেটাম দেন। পরে তারা এনিয়ে  ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে স্মারক লিপি দেন।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া বাজারের পাশে রাস্তা সংলগ্ন ধান ক্ষেত থেকে কোচিং শিক্ষক হোসাইন আলীর(২৫)  মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে বলেন, ৭২ ঘন্টা নয়, ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সাথে প্রকৃত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। স্মারকলিপি পেয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) বলেন, স্মারক লিপি পেয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে গতকাল রাতে ২ জনকে গ্রেফতার করে আজ সকালে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit