শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মেক্সিকো পাড়ি দিয়েছে রেকর্ডসংখ্যক আমেরিকান : প্রতিবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে বসবাসের জন্য রেকর্ডসংখ্যক আমেরিকান দক্ষিণ সীমান্ত অতিক্রম করছে। মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা একটি নতুন প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।  মেক্সিকো নিউজ ডেইলি অনুসারে, মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে মেক্সিকোতে বসবাসের জন্য আট হাজারেরও বেশি মার্কিন নাগরিককে অস্থায়ী আবাসিক ভিসা দেওয়া হয়েছে। এ সংখ্যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি। ২০১০ সালে পরিসংখ্যানটি প্রথম সংকলিত হয় এবং তার পর থেকে এটি সর্বোচ্চ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেক্সিকোতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া মার্কিন নাগরিকদের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, সব মিলিয়ে পাঁচ হাজার ৪১৮ জন আমেরিকানকে বছরের প্রথম ৯ মাসে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা দেওয়া হয়েছে। মেক্সিকোতে শিকড় স্থাপন করতে চাওয়া বিদেশিদের উপার্জন, নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা এবং পারিবারিক বন্ধনসহ বেশ কয়েকটি মানদণ্ড পূরণ করতে হয়। মেক্সিকো সাধারণত অস্থায়ী বিদেশি দর্শকদের ছয় মাস পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দিয়ে থাকে।

মেক্সিকোতে পাড়ি জমানো আমেরিকানদের মধ্যে বেশির ভাগের সবচেয়ে পছন্দের গন্তব্য হচ্ছে মেক্সিকো সিটি। কিন্তু মেক্সিকো শহরের কর্মকর্তারা আমেরিকানদের সংখ্যা বৃদ্ধি নিয়ে তেমন চিন্তিত নন। মেক্সিকো শহরের মেয়র ক্লডিয়া শিনবাউম, এয়ার বিএনবির সঙ্গে একটি চুক্তি ঘোষণা করে বলেছেন, বিদেশিদের চলমান আগমন প্রাথমিকভাবে শহরের অনেক অংশকে উপকৃত করবে।

তবে শহরের অন্যরা কভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে বিদেশিদের আগমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে নিউজ ডেইলি জানিয়েছে। যুক্তরাষ্ট্র যখন মেক্সিকো থেকে অবৈধভাবে দেশটিতে প্রবেশকারী লাতিন আমেরিকান অভিবাসীদের স্রোতের সঙ্গে লড়াই করছে, তখন পরিসংখ্যানটি সামনে এলো। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit