শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জের) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৪৫ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জের) প্রতিনিধি : ভোলাহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইয়াজদানী জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুল কাদের এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক মেম্বার আতাউর রহমান, সদর ইউনিয়নের আহবায়ক মোঃ আজিজুল হক, সদস্য সচিব মামুন অর রশিদ, ২নং ইউনিয়নের আহবায়ক মেম্বার মোঃ রহমত আলী, মেম্বার মোঃ হাসান আলী, সাবেক মেম্বার মোঃ আলফাজ উদ্দিন (হিরো) সাবেক মহিলা মেম্বার মোসাঃ রমেশা রেনু,মহিলা মেম্বার নার্গিস আরা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- আহবায়ক মাসুদ রানা ও ছাত্রনেতা মোঃ হাবিব আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, আজকের এই দিনে স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঢলে ঢাকার রাজপথে এক অনন্য বিস্ফোরণ ঘটে। ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে সেনা প্রধান জিয়াউর রহমানকে। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ। আলোচনা সভা শেষ দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit