শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কালন্দি খালে প্রাণ ফেরাতে উদ্যোগ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালে প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল থেকে দিনব্যাপি ওই খালে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সরজমিনে গিয়ে দেখা,যায়, সকাল ১০টা থেকে পৌর এলাকার সড়ক বাজারে উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ কার্যক্রম চলছে।

কাজ করছেন ১০০ জন শ্রমিক। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ। ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। অভিযান সূত্র জানায়, কালন্দি খালের দুপাড়ে দখলে থাকা ৩৪ জনকে স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে অনেকেই স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করেন। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। সোমবার সকাল থেকে প্রশাসন নিজেরাই উচ্ছেদ অভিযানে নামে। এ সময় ভেকু দিয়ে ও শ্রমিক লাগিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। খালের এ’পাশ থেকে ওপাশে ২১ থেকে ৩২ ফুট পর্যন্ত জায়গা রেখে খালে উচ্ছেদ অভিযান চলে।

ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন বলেন, ‘মালিকদের অনেকে নিজেরাই স্থাপনা সরিয়ে নিয়েছেন। আমরাও চাই এ খালটি দখলমুক্ত হোক। খালটি দিয়ে পানি প্রবাহ হলে অনেক ধরণের সমস্যা থেকে আমরা মুক্ত হবো।’কথা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, কালন্দি খাল যতক্ষণ না পর্যন্ত দখলমুক্ত হবে ততদিন এ অভিযান চালানো হবে। যারা নিজ উদ্যোগে স্থাপনা সরাননি তাদেরটি
সরিয়ে দেওয়া হচ্ছে।

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit