শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

গীতিকবি ও সাংবাদিক বিশাল নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৬৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল  সোমবার (৭ নভেম্বর) সকালে নরসিংদীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। জানা যায়, তার বাইকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিশালের চাচাতো ভাই মামুন জানায়, এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকায় রওনা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। এ সময় তার সঙ্গে থাকা ইমাম হোসেন সজল নামে এক যুবক আহত হয়েছেন।

এ সময় ইমাম হোসেন সজল গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আহত ইমাম হোসেন সজলের ছোট ভাই এমদাদুলের। এমদাদুল পুলিশে কনস্টেবল পদে চাকরি করেন বলে জানা গেছে। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়, বাংলাদেশের তাহসান খান, সাব্বির নাসিরসহ আরও অনেকেই কণ্ঠ দিয়েছেন বিশালের লেখা গানে। বিশালের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সংগীতশিল্পী সাব্বির নাসিরের গাওয়া ‘তুমি দমে দম’, উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যও গেয়েছেন বিশালের গান।

বিশালের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। বিশাল নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তার সব শেষ কর্মস্থল ছিল নিউজজিটোয়েন্টিফোর.কম। তার আগে তিনি বাংলানিউজের বিনোদন বিভাগে কাজ করতেন। এছাড়াও দৈনিক সমকাল ও দৈনিক যায়যায়দিনে কাজ করেছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit