বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২১৭ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক( মুহুরি) মিলনের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নিয়ে দলিল করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, হোসেনগাও ইউনিয়নের কলিগাও মৌজার শারমিন আকতার ও সাদ্দাম হোসেন তাদের ১৪ শতাংশ জমি( জেএল নং-১০৮) দানপত্র দলিল করতে সম্প্রতি সাব-রেজিস্ট্র অফিসে যান।ঐ জমির খাজনা খারিজ না থাকায় মুহুরি মিলন শারমিন ও সাদ্দামের সাথে রেজিস্ট্রি বাবদ ২৭ হাজার টাকার চুক্তি হয়। গত ১২ অক্টোবর যথারীতি দলিল পাশও হয়।কিন্তু আরো ৩ হাজার টাকার জন্য শারমিকে চাপ দেওয়া হয়।
এতে শারমিন অন্য মহুরির সঙ্গে পরামর্শ করে জানতে পান এ দলিল করতে ৯ হাজার টাকা বেশি লাগার কথা নয়। এ নিয়ে শারমিনের সহায়তায় স্থানীয় কয়েকজন গত ৩ নভেম্বর মঙ্গলবার শিবদিঘি মোড়ে মুহুরি মিলনের সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হয়।তারা এক পর্যায়ে মিলনসহ সেখানে ২৬ হাজার টাকার ভাউচার উপস্থাপন করে। এসময় ঘটনা জেনে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন। এরই মাঝে মিলনের পক্ষে আরো কয়েকজন মুহুরি সেখানে উপস্থিত হন।
তারা এ ঘটনার জন্য উপস্থিত লোকজনসহ সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।পরে তারা মিলনকে নিয়ে সেখান থেকে সটকে পড়েন। এ ঘটনা জানতে পেরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির ওই দিনেই শারমিনকে তার চত্বরে ডেকে ঘটনা অবহিত হন।তিনি এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য শারমিনকে আশ্বাস দেন। এ বিষয়ে ইউএনও বলেন, আমি ৮ নভেম্বর শারমিনকে আবার আসতে বলেছি,টেনশনের কিছু নেই,অবশ্যই এর সুরাহা হবে। সাবরেজিস্টার শফি আকরামউজ্জান মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি ইউএনও স্যারের কাছে শুনে মুহুরিদেরকে অবহিত করেছি।এর বেশি কিছু আমি জানিনা।এদিকে মুহুরি মিলন এ জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit