বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নবাগত হাফছড়ি পুলিশ ফাঁড়ি ইনর্চাজ এর  জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৪২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন হাফছড়ি পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রিত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর ২০২২ইং) সকাল ১১টার দিকে  হাফছড়ি পুলিশ ফাঁড়ির সামনে  হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ,ইন্সপেক্টর আবুল হাসান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান,অংগ্যজাই মারমা,১নং সদর ইউপি সদস্য,মোঃ ইউনুস হাওলাদার,ইউপি সদস্য সানাউল্লাহ,নারী ইউপি সদস্য, খালেদা আক্তার ও রেহানা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় ফাঁড়ির ইনর্চাজ,ইন্সপেক্টর আবুল হাসান খান বলেন, জনপ্রতিনিধি হিসেবে আপনারা নিজেদের ঐতিহ্য ধারণ ও লালন করুন এবং অপরাধ নিয়ন্ত্রণে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি ফাঁড়িকে জনগণের আস্থা, নির্ভরতা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন বাল্যবিবাহ, মাদক,ইভটিজিং বন্ধ করার জন্য সমাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit