বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত 

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৭০ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ” বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শরিবার ৫ সেপ্টেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা,জেলা সমবায় কর্মকর্তা মো.নূরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল আনোয়ারুল ইসলাম। 

এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সমবায়ি নেতা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে নূরুজ্জামাল উপজেলার মোট ৯১টি সমবায় সমিতির কার্যক্রম তুলে ধরেন। অন্য অতিথিরা তাদের বক্তব্যে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সমবায় অধিদপ্তরের কাজ,গুরুত্ব ও সম্ভাবনা বর্ণনা করেন আরো বক্তব্য দেন- সমবায়ি নেতা ইমরান আলী, নজরুল ইসলাম ও সাংবাদিক আশরাফুল আলম। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit