স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিশ্বকাপের সেমিফাইনালে আশা শেষ হয়েছে আগেই। তবে ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা বাঁচা-মরার লড়াই। আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবে জস বাটলারের দল।
এমন এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে টসে হেরেছে ইংল্যান্ড। টস জিতেছেন শ্রীলংকার অধিনায়ক জস বাটলার। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। ম্যাচটি শুরু মারমুখি খেলেছে দুই ওপেনার। আউট হয়েছেন কুসাল মেন্ডিস। তার সংগ্রহ ছিল ১৪ বলে ১৮ রান। এখন ব্যাটে আছেন পাঠান নিসাংকা ও ধনঞ্জয় ডি সিলভা।
শেষ খবর পাওয়া পযর্ন্ত শ্রীলংকার সংগ্রহ ৮ ওভারে এক উইকেট হারিয়ে ৭২ রান।
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৯